ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৪

কুষ্টিয়ার দৌলতপুরে ৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৭টার সময় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

আটকৃত মাদক ব্যবসায়ীরা একই ইউনিয়নের সোনাইকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের মাবুদ আলী ওরফে মাহাবুলের দুই ছেলে জহুরুল ইসলাম (৪২) ও ফারুক হোসেন (৩৬) এবং কলিম সরদারের ছেলে টিপু সরদার (৪২) ও আনারুল মণ্ডলের ছেলে সজীব মন্ডল (২৮)।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল সোনাইকুন্ডি গ্রামে অভিযান চালায়।

এ সময় ৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪২), ফারুক হোসেন (৩৬), টিপু সরদার (৪২) ও সজীব মন্ডল (২৮) কে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লক্ষ ২ হাজার টাকা।

পরে আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

error: Content is protected !!

দৌলতপুরে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৪

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :