ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু আর নেই

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, প্রবীণ নেতা ও ৯ নং রিফাইতপুর ইফনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু (৭০) আর নেই। ১৪ অক্টোবর শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)।

মরহুমের পারিবারিক সুত্র জানায়, শনিবার সকাল ৮ টার দিকে তিনি কুষ্টিয়া শহরস্থ বাসায় বুকে ব্যাথা অনুভব করেন। দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আব্দুর রশিদ বাবলু‘র নিজ বাড়ি উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাবলু বাজার এলাকায়। আজ (শনিবার) ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রবীণ নেতা আব্দুর রশিদ বাবলু‘র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন। মামুন বলেন, আমার বাবা সাবেক সাংসদ মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর বিশ্বস্ত সহযোদ্ধা ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর বাবলু চাচা আমাকে বিভিন্ন সময় নানা ধরণের পরামর্শ দিয়ে সহযোগীতা করতেন। তার মৃত্যুতে আমি আরেকজন অভিবাবক হারালাম। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলল ওসমানী উদ্যান, তবে ঢুকতে টিকিট লাগছে

error: Content is protected !!

দৌলতপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু আর নেই

আপডেট টাইম : ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :