ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতদিয়া লঞ্চ ঘাটে পন্টুন থেকে পড়ে যাত্রীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সে মানিকগঞ্জের  শিবালয় উপজেলার শিবালয় ৩ নং ট্রাক টার্মিনালের পাশে আজগর আলী শেখে’র ছেলে মো. ফিরোজ শেখ (২৮)। সে সেলফি পরিবহনের শ্রমিক।
শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শরা জানান,  সকাল সোয়া ৭টার দিকে পিছন থেকে ওই যুবক লঞ্চে পার হওয়ার জন্য টিকিট কেটে পন্টুনে আসে। পন্টুনের পাশে বড়শি দিয়ে মাছ শিকার করা দেখতে যায়। এ সময় সে নদীতে পড়ে যায়। তখন আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে ।  এর পর ৯ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার  মৃত্যুদেহ  উদ্ধার করে।
এ বিষয়ে ওই যুবকের বাবা আজগর আলী শেখ জানান, আমার ছেলের ছোটবেলা থেকেই মৃগী রোগের সমস্যা ছিল। গোয়ালন্দে আমার আত্মীয় থাকায় সে গতকাল রাতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলো । সকালে বাড়ী ফেরার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের পন্টনে লঞ্চের জন্য অপেক্ষা করার সময় মৃগী রোগ উঠলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছি।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাবেকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই যুবককে ৯ টার  দিকে উদ্ধার করে দৌলতদিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই মো. ফরিদ উদ্দিন  বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সোয়া ৭টার দিকে সংবাদ পেয়ে  লঞ্চঘাটে পন্টুন  থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার স্টেশনে জানাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে মৃত  উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

error: Content is protected !!

দৌলতদিয়া লঞ্চ ঘাটে পন্টুন থেকে পড়ে যাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :