ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দোকান ঘরের ভেতর থেকে চা-বিক্রেতার লাশ উদ্ধার

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ দোকানের ভেতর থেকে এক চা-বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, পরকীয়ার জেরে শামীম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আজ বুধবার দুপুরে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া ক্লিকমোড়ে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন (৩৫) একই গ্রামের মৃত আলাউদ্দিন হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত থেকে পরিবারের লোকজন শামীমকে খুঁজে পাচ্ছিলেন না। আজ দুপুরে ছেলে চায়ের দোকানে যায়। দোকান খুলে ভেতরে বাঁশের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের স্ত্রী নিলুফা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর সঙ্গে এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁর স্বামী সব সময় নিশাগ্রস্ত থাকতেন। স্ত্রীর দাবি ওই নারীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে তাঁর স্বামী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, একজন চা-বিক্রেতার লাশ তাঁর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দোকান ঘরের ভেতর থেকে চা-বিক্রেতার লাশ উদ্ধার

আপডেট টাইম : ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :