দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
দুর্নীতি ও সন্ত্রাসের ছাপ নিয়ে বিএনপি গণতন্ত্রের ছবক দিচ্ছেঃ -ইনু
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির পিঠে দুর্নীতি আর সন্ত্রাসের ছাপ নিয়ে মানুষকে গণতন্ত্রের ছবক শেখানোর ঠাট্টা মশকরা করছে।’ রোববার (৯ জুলাই) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সার্কিস হাউজে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে জাসদ সভাপতি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, নির্বাচন কিভাবে করবে তা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যাথ্যা নেই। তারা নির্বাচনের আগে সরকার উৎখাত করে একটি অসাংবিধানিক সরকার আনতে চাই। এর মানে হচ্ছে তারা সংবিধান বানচাল করতে চাই। কিন্তু কোনো অবস্থায় তাদের সে সুযোগ দেওয়া হবে না। যথা সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আরও পড়ুনঃ নড়াইলের মাইজপাড়া বাজার বনিক সমিতির নির্বাচন ২৯ জুলাই তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদ ছড়াতে চাইলে তা সহ্য করা হবে না। এসময় অন্যদের মধ্যে মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির পিঠে দুর্নীতি আর সন্ত্রাসের ছাপ নিয়ে মানুষকে গণতন্ত্রের ছবক শেখানোর ঠাট্টা মশকরা করছে।’
রোববার (৯ জুলাই) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সার্কিস হাউজে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে জাসদ সভাপতি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, নির্বাচন কিভাবে করবে তা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যাথ্যা নেই। তারা নির্বাচনের আগে সরকার উৎখাত করে একটি অসাংবিধানিক সরকার আনতে চাই। এর মানে হচ্ছে তারা সংবিধান বানচাল করতে চাই। কিন্তু কোনো অবস্থায় তাদের সে সুযোগ দেওয়া হবে না। যথা সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।