ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুর্নীতির অপরাধে গ্রেপ্তার হলেন খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন

দুর্নীতির অপরাধে  ফরিদপুরে মো. ছানোয়ার হোসেন (৪১) নামে এক খাদ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার  দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে ওই খাদ্য কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন জেলার বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখাস্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার নওগাঁও গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।
দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই খাদ্য কর্মকর্তা সরকারি কর্মচারী হয়েও পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জেলার চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে ১২৮৯ বস্তায় ৭৩.৭৬৩ টন চাল, ৬৭ বস্তায় ৩.৩৭৪ টন গম, ৪০০ বস্তায় ১৯.৯৫০ টন ধান সম্বলিত খাদ্যশস্য এবং ৮৮৪১টি খালি বস্তা (৫০ কেজির ৫০০০টি ও ৩০ কেজির ৩৮৪১টি) গত ২০২২ সালের ১০ অক্টোবর আত্মসাৎ করার অভিযোগ উঠে।
পরবর্তীতে এঘটনায় দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় গ্রেপ্তার করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম জানান  ওই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাইতো সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে বলে জানান দুদকের এই উপ-পরিচালক।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানহীন মেডিকেল কলেজ করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!

দুর্নীতির অপরাধে গ্রেপ্তার হলেন খাদ্য কর্মকর্তা ছানোয়ার হোসেন

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :