শুভেচ্ছা বার্তায় বাহাউদ্দিন নাছিম বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে এই পূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক উৎসবও। এই উৎসবে সমাজের সর্বস্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। এই উৎসব দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল। আমরা আমাদের নিজস্ব চেতনা ও ঐতিহ্যের ধারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করি। বর্তমানে অবৈধ অন্তর্বর্তী সরকারের আমলে দেশজুড়ে সাম্প্রদায়িক উসকানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও তাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। দুর্গাপূজার সময় সনাতন ধর্মের মানুষ ও মন্দিরে আক্রমণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তারা দেশ ও মানবতার শত্রু। আমি এসব অশুভ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।
বাহাউদ্দিন নাছিম বলেন, খুব শিগগিরই অন্ধকার ভেদ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের পুনর্জাগরণ হবে, এই আমাদের বিশ্বাস।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা অনলাইন ডেস্ক 























