সাজেদুর রহমানঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থল বন্দরে ৫ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে ভারতে ছুটি ও শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি। আগামী ৪ অক্টোবর শনিবার থেকে বেনাপোল পেট্রাপোল বন্দরে পুনরায় আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে।
পেট্রোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতে সরকারি ছুটি থাকবে এবং শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা পাঁচ দিন বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী শনিবার (৪ অক্টোবর) পূর্বের ন্যায় আবারও দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে। তবে ছুটির মধ্যে বাংলাদেশ থেকে কিছু কিছু ইলিশ মাছ আমদানি হতে পারে। বেনাপোল বন্দরে পণ্য আনলোডের পর প্রতিদিন খালি ট্রাক ভারতে ফিরে আসবে। পেট্রাপোল সেন্ট্রাল পার্কিংয়ে রোববার সন্ধ্যা ৬ টার সময় বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় ৩৫টি রপ্তানি পণ্য বোঝায় ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ খান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে বৃহস্পতিবার ভারতের সরকারি ছুটি শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি। আগামী শনিবার থেকে বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি_রপ্তানি পুনরায় শুরু হবে। তবে ভারতের এ দুর্গাপূজার ছুটির মধ্যে বেনাপোল বন্দরে পণ্য লোড আনলোড হবে। বেনাপোল বন্দরের পণ্য আনলোডের পর ভারতীয় খালী ট্রাক দেশে ফিরে যেতে পারবে। ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। আজ রোববার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ২৮৬ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়েছে এবং ২ ট্রাক পণ্য রফতানি হয়েছে।
বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে শুক্রবার টানা ৫ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী শনিবার ৪ অক্টোবর সকাল থেকে পূর্বের ন্যায় আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে। তবে এ বন্ধ কালীন সময়ে বন্দরে পণ্য লোড আনলোড সহ সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক থাকবে। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। পণ্য আনলোডের পর ভারতীয় ট্রাক যাতে দ্রুত ফিরে যেতে পারে সেজন্য সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 





















