ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুদকের মামলায় জামিন পেলেন চেয়ারম্যান ও তার স্ত্রী

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও তার স্ত্রী সাম্মিয়ারা পারভীন।

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারক রুহুল আমিন।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী ও দুদকের আইনজীবী আল মুজাহিদ হোসেন ওই দুজনের জামিন পাওয়ার বিষয়টি জানিয়েছেন।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, দুজনকে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। অভিযোগপত্র দাখিল পর্যন্ত তারা জামিনে থাকবেন।

আতাউর রহমান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই। আতাউরের স্ত্রী সাম্মিয়ারা কুষ্টিয়ার ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত ১১ মার্চ দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে আতাউর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির সহকারী পরিচালক নীল কমল পাল।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়েছে, সাম্মিয়ারা পারভীন তার স্বামী আতাউর রহমানের সহায়তায় ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং তা দখলে রেখেছেন। একই মামলায় অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার দায়ে আসামি হন আতা। দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আতাউর রহমান ও তার স্ত্রী সাম্মিয়ারা পারভীন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদেরকে বিচারক ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে তাদের জামিন দেন।

কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ তাদের পক্ষে জামিন আবেদন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

error: Content is protected !!

দুদকের মামলায় জামিন পেলেন চেয়ারম্যান ও তার স্ত্রী

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :