ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুই মাথাবিশিষ্ট নবজাতক জন্মের চার ঘণ্টা পর মৃত্যু

দুই মাথাবিশিষ্ট নবজাতক। ছবি- এস.এম.রুবেল।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই মাথার এক নবজাতক জন্মের চার ঘণ্টা পর মারা গেছে। সোমবার বোয়ালমারী পৌর সদরে একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাবিশিষ্ট নবজাতকটির জন্ম হয়। এর চার ঘণ্টা পর সে মারা যায়।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের এক গৃহবধূ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন দ্য ইস্টার্ন সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি হন।

সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ তাপস বিশ্বাস ওই নারীর অস্ত্রোপচার করেন। এতে দুই মাথাবিশিষ্ট এক অদ্ভুত শিশুর জন্ম হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবজাতকটির বাবা বলেন, প্রায় দুই বছর আগে তিনি বিয়ে করেন। নবজাতকটি ছিল তাঁদের প্রথম সন্তান।

চিকিৎসক তাপস বিশ্বাস বলেন, আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর দেখা যায় কনজয়েন বেবি। মা সুস্থ থাকলেও শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

দুই মাথাবিশিষ্ট নবজাতক জন্মের চার ঘণ্টা পর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :