ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ১৩ নভেম্বর ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধীনস্থ মনিপুর বিওপির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালী থানাধীন শালকি দক্ষিণপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেলযোগে একজন যুবককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় (TENSIWIN-0.5) ট্যাবলেট এবং ব্যবহৃত মোটরসাইকেলসহ তাঁকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. হাবিবুর রহমান (২৭)। তিনি দিনাজপুর সদর উপজেলার মনিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজজামান পিএসসি জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভারতীয় মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা অভিযান পরিচালনা করছে। বিভিন্ন সময় ভারতীয় নেশাজাতীয় মাদক ও মাদকদ্রব্যের চোরাচালান জব্দ এবং ভারতীয় বিভিন্ন মালামালসহ আসামি আটক করা হয়েছে। আটককৃত আসামিদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার পর থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে এবং ভবিষ্যতেও বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ

error: Content is protected !!

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :