আপডেট টাইম :
০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
১৫৪
বার পঠিত
দিনাজপুরে তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অফিস
আসাদুর হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর)উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে শীত পড়তে শুরু করেছে। কুয়াশা ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাস্তাঘাট, ফসলের মাঠ, সড়ক ও মহাসড়ক। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে গত কয়েক দিন ধরেই এ জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, টানা কয়েক দিন ধরে দিনাজপুর জেলায় বেশ কুয়াশা দেখা দিয়েছে। ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এবং আজ মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।আবহাওয়া সূত্রে আগামী ১৯ ও ২০ নভেম্বর এ জেলার বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এরপর তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলেও জানান তিনি।কৃষিখ্যাত জেলা দিনাজপুরে আমন মৌসুমে ঘরে ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তাঁরা বলছেন, কুয়াশার কারণে কয়েক দিন ধরে কাটা-মাড়াইয়ের কাজে একটু অসুবিধা হচ্ছে।এদিকে আগাম শীত ও ঘন কুয়াশায় সবজি চাষ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। তাঁরা বলছেন, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজি খেতে কুয়াশার কারণে কীটনাশক স্প্রে করার খরচ দ্বিগুণ হয়ে যায়। শীত এবং কুয়াশায় সবজিতে পাতা মোড়ানো পোকা ও ছত্রাকের আক্রমণ একটু বেশি দেখা যায়। এসব ক্ষেত্রে ট্রিটমেন্ট...
আসাদুর হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর)
উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে শীত পড়তে শুরু করেছে। কুয়াশা ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাস্তাঘাট, ফসলের মাঠ, সড়ক ও মহাসড়ক। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে গত কয়েক দিন ধরেই এ জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, টানা কয়েক দিন ধরে দিনাজপুর জেলায় বেশ কুয়াশা দেখা দিয়েছে। ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এবং আজ মঙ্গলবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আবহাওয়া সূত্রে আগামী ১৯ ও ২০ নভেম্বর এ জেলার বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এরপর তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলেও জানান তিনি।
কৃষিখ্যাত জেলা দিনাজপুরে আমন মৌসুমে ঘরে ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তাঁরা বলছেন, কুয়াশার কারণে কয়েক দিন ধরে কাটা-মাড়াইয়ের কাজে একটু অসুবিধা হচ্ছে।
এদিকে আগাম শীত ও ঘন কুয়াশায় সবজি চাষ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। তাঁরা বলছেন, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজি খেতে কুয়াশার কারণে কীটনাশক স্প্রে করার খরচ দ্বিগুণ হয়ে যায়। শীত এবং কুয়াশায় সবজিতে পাতা মোড়ানো পোকা ও ছত্রাকের আক্রমণ একটু বেশি দেখা যায়। এসব ক্ষেত্রে ট্রিটমেন্ট না করলে ফলন ব্যাহত হয়, যার ফলে খরচের তুলনায় লাভ তেমন হয় না।