ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আসাদুর রহমান হাবিব:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার চকচকা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকৌশলী শরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, স্থানীয় বিএনপি নেতা মুরতুজা হক অষ্টিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে ইউএনও আহমেদ হাছান বলেন, “বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। তবেই প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :