ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দর্শনা চিনিকলের টেন্ডার বাক্স ভাংচুর

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের টেন্ডার বাক্স প্রকাশ্যে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাটি কারা ঘটিয়েছে এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। সোমবার (০৭ অক্টোবর) দুপুরে কেরুজ চিনিকলের তৃতীয়তলার প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে।

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি মহাব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ ইউসুফ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আগামী ২০২৪/২৫ মাড়াই মৌসুম চালু করার নিমিত্তে প্রতিবছরের মত এবারো দরপত্র আহবান করা হয়। আজ সোমবার দরপত্র আহবানের শেষ দিন ছিল। এ দিন বেলা ১২টার দিকে পুলিশ ও কেরুর বিভাগীয় কর্মকর্তাদের উপস্হিতিতে টেন্ডারবাক্স খুলে জমাকৃত দরপত্র গোছানো সম্পন্ন হয়। বাক্সটি বাইরে রাখা হলে কয়েকজন যুবক পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্সটি ছিনিয়ে নিয়ে চলে যায়।

মোহাম্মদ ইউসুফ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, টেন্ডার বাক্সে দরপত্রের কোন কাগজ না থাকায় বাক্সটি রাস্তার উপর ভাংচুর করে তারা। যেহেতু পুলিশের সামনেই এ ঘটনা ঘটেছে। তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না।

থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহিদ তিতুমির হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, কে বা কারা খালি টেন্ডার বাক্স নিয়ে ভাংচুর করেছে বলে জেনেছি। আগে থেকেই পুলিশ সেখানে ছিল। ঘটনার পর অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল। যেহেতু খালি বাক্স ভাংচুরের ঘটনা ঘটেছে, কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ জন্য কেরু কর্তৃপক্ষ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভাংচুরের সঙ্গে কারা জড়িত জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখনো কাউকে আমরা সনাক্ত করতে পারিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

দর্শনা চিনিকলের টেন্ডার বাক্স ভাংচুর

আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :