ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তেলিয়াপাড়ার ভান্ডারুয়া ব্রিজে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ যুবক গ্রেপ্তার

মোঃ ইপাজ খাঁঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর নেতৃত্বে, সদ্য যোগদানকৃত এসআই জামাল, এবং দায়িত্বশীল তৎপরতায় এএসআই শহিদুল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। স্থানীয়ভাবে এ অভিযানে পুলিশের দ্রুততা ও দক্ষতা প্রশংসিত হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবক আবিদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। অভিযানকালে এএসআই শহিদুল ও সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন- “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তেলিয়াপাড়া ফাঁড়ির সদস্যরা অত্যন্ত সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

তেলিয়াপাড়ার ভান্ডারুয়া ব্রিজে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
মোঃ ইপাজ খাঁ, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি :