ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলায় রায়ের প্রতিবাদে নড়াইলে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায়ের প্রতিবাদে
নড়াইলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সম্পাদকের বাসভবনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিররুল ইসলাম বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আলী হাসান, যুগ্ন সাধারন সম্পাদক ও মাইজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: নজরুল জমাদ্দার,কালিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব স.ম ওয়াহিদুজ্জাম মিলু, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, জেলা কৃষক দলের সভাপতি নবীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ জেলা-উপজেলার নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায়কে আদালতের
রায় নয় উল্লেখ্য করে বক্তারা বলেন, এ রায় শেখ হাসিনার রায়, এ রায় গণভবনের রায়। এ রায় আমরা মানিনা। এ রায় বাতিল করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

বক্তারা আরো বলেন, দেশ ও গণতন্ত্র বাচাতে তারেক জিয়া যে লড়াইয় সংগ্রামের ডাক দিয়েছেন। সেই সংগ্রামকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে এখন স্বৈরশাসন চলছে। এর থেকে মুক্তি পেতে হলে আন্দোলণ সংগ্রামের বিকল্প নেই। বক্তারা দাবি করেন, দেশ গড়েছেন জিয়া, রক্ষাও করবে জিয়ার সৈনিকেরা। সমাবেশ থেকে বিএনপির চেয়ার পারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলায় রায়ের প্রতিবাদে নড়াইলে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম : ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :