ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলা সরকারি হাসপাতালের টয়লেট থেকে সদ্য ভুমিষ্ঠ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২০ জানুযারী সোমবার সকালে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে এখানো তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এখবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য বিভাগে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে,জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

স্থানীয়রা বলছে,সংরক্ষিত এলাকায় এমন ঘটনা নজিরবিহীন। কারণ এর সঙ্গে হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত না থাকলে এমন ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। তাদের অভিমত হাসপাতালে তো সাধারণ মানুষ অকারণে যায় না। ফলে রোগী তাদের স্বজন অথবা কর্মকর্তা-কর্মচারী এদের মধ্যে থেকেই এমন ঘটনা ঘটেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হলেই ঘটনার রহস্য উম্মোচন হবে।

জানা গেছে, এদিন সোমবার সকালে প্রতিদিনের মতো হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী নিচ তলার টয়লেট পরিস্কার করতে গিয়ে নবজাতককে দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে তারা চিকিৎসকসহ কর্মকর্তাদের অবহিত করেন। হাসপাতালের কর্মকর্তা (টিএইচও) ডা, বার্নাবাস হাসদাক থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে নবজাতকের লাশ উদ্ধার ও ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এবিষয়ে তানোর উপজেলা সরকারি হাসপাতালের কর্মকর্তা (টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা হাসপাতালের নিচ তলার টয়লেটে নবজাতককে ফেলে যায়। টয়লেট পরিস্কার করার সময় নবজাতককে দেখতে পেয়ে খবর দেয়। সে মোতাবেক গিয়ে দেখা যায় টয়লেটে মৃত অবস্থায় নবজাতক পড়ে আছে। এসময় থানা পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে যায়।

নব জাতকের পিতা মাতার পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এখনো কোনো পরিচয় মেলেনি। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানান, নবজাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় নিয়োমিত মামলা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :