ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীর পা-ভাঙলো

আলিফ হোসেন, তানোর

রাজশাহীর তানোরে তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন কুমার দাসের দায়িত্ব অবহেলায় তৃতীয় শ্রেণির মেধাবী এক শিশু শিক্ষার্থীর পা ভেঙে মুমুর্ষ অবস্থায় রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আগামিকাল তার পায়ে অস্ত্রপাচার করা হবে। গত ২ ফেব্রুয়ারী রোববার সকালে বিদ্যালয় চত্ত্বরে এই ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীর নাম মুরসালিন (১২) সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও লালপুর গ্রামের উজ্জ্বল রহমানের পুত্র।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকার অভিভাবক ও শিক্ষানুরাগী সচেতন মহলের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকে অপসারণ করা না হলে তারা তাদের সন্তানদের এই স্কুলে আর লেখাপড়া করাবেন কি না তা নিয়ে ভাবতে হবে।

স্থানীয়রা জানান, আগামি ৫ ফেব্রুয়ারী তালন্দ ইউপির নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আর এজন্য অনুশিলনের নামে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে প্রধান শিক্ষক অর্জুন কুমার। বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত অনুশিলনে অংশগ্রহণ করতে ছেলে-মেয়ে সকল শিক্ষার্থীকে বাধ্য করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন প্রধান শিক্ষক অর্জুন জোরপূর্বক ছেলেদের হাই জাম্প খেলায় অংশগ্রহণ করান। মুরসালিন জাম্প দেবার জন্য দৌড়ে শুরু করে। কিন্তু শেষ মুহুর্তে প্রধান শিক্ষক হাত উচুঁ করে তাকে জাম্প দিতে নিষেধ করে, এসময় শরীরের ভারসাম্য হারিয়ে মুরসালিন শক্ত মাটিতে পড়ে গেলে তার পা ভেঙে যায়। কিন্ত তার চিকিৎসা না করিয়ে প্রধান শিক্ষক তাকে হাটাহাটি করায়, এ সময় তার পা ফুলে রক্তাক্ত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এদিকে প্রধান শিক্ষকের ভুলে পা ভেঙে মুরসালিন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রধান শিক্ষক অর্জুন কুমারের কোনো অনুশোচনা বা সহযোগীতা নাই, এমনকি তার খোঁজ খবর নেয়া প্রয়োজন মনে করেনি।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক অর্জুন কুমার বলেন, ছাত্রের পা ভাঙলে তার করার কি আছে, ভাগ্যর ওপর কারো হাত নাই। তিনি বলেন, চিকিৎসা করালে পা ভালো হয়ে যাবে, এটা নিয়ে খবর করার কি আছে। তিনি আরো বলেন, শিক্ষা কর্মকর্তা খেলা-ধুলার আয়োজন করতে বলেছেন তাই তিনি আয়োজন করেছেন।

এ বিষয়ে মুরসালিনের পিতা উজ্জ্বল রহমান বলেন, খেলাধুলা করতে গিয়ে তার সন্তানের পা ভেঙেছে, অথচ প্রধান শিক্ষক একটি বার খোঁজখবর নিতে আসেনি। তিনি প্রধান শিক্ষকের অপসারণ চান।

এ বিষয়ে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি তার জানা নাই। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীর পা-ভাঙলো

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :