ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে রিসিভার সম্পত্তি জবরদখলের অভিযোগ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে রিসিভার সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশর চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা জানান, গত ৬ জুলাই রোববার দুপুরে বনকেশর চকপাড়া গ্রামে এসব জমি জবরদখলের ঘটনা ঘটে। বনকেশর চকপাড়া গ্রামের এরশাদ আলীর পুত্র মুঞ্জুর রহমানের নেতৃত্বে তার লোকজন লাঠিসোঁটা নিয়ে জমিতে হাল চাষ করে। এ ঘটনায় বিবাদমান দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, একইদিন বনকেশর চকপাড়া গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের এরশাদ আলীর পুত্র মুঞ্জুর রহমানকে প্রধান করে ১৮ জনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রফিকুল ইসলামের লিখিত অভিযোগে বলা হয়েছে, নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি সংক্রান্তে বিবাদীগণের বিরুদ্ধে আমিসহ আমার ভাই রেজাউল (৩৫) ও চাচা আনারুল (৫৫) বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। যার মামলা নং-৪৮ পি/২০২৫ (তানোর), পূর্বের প্রসেস নং-২৩৪, তারিখ-২৩/০১/২০২৫ খ্রিঃ, ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ, পরবর্তী প্রসেস নং-২৫৫, তারিখ-২৯/০১/২০২৫ খ্রিঃ, ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ।

উক্ত মামলাটি আদালতে চলমান আছে। মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশক্রমে তানোর থানা কর্তৃক নোটিশ প্রদান করে উভয় পক্ষকে মামলাধীন বিরোধীয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অথচ বিবাদীগণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে থাকা আমাদের রোপণকৃত সরিষাখেত নষ্ট করে অবৈধভাবে ঘর নির্মাণ করেন। আমরা পুনরায় আদালতের স্মরণাপন্ন হলে বিজ্ঞ আদালতে উভয় পক্ষের শুনানির পর আদেশ হয়, “নালিশী সম্পত্তির ফসল আহরণকে কেন্দ্র করে পক্ষগণের মধ্যে শান্তিভঙ্গের সমূহ সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এ জমিতে রোপণকৃত সরিষা এবং ধান পরিপক্ক না হওয়া পর্যন্ত কোনো পক্ষ ফসলের ক্ষতি করতে পারবে না। ফসল পরিপক্ক হওয়ার পর তা উপযুক্ত কৃষক কর্তৃক কর্তনের পর বিক্রি করে বিক্রিলব্ধ অর্থ নিজ জিম্মায় রাখার জন্য অফিসার ইনচার্জ, তানোর থানাকে রিসিভার নিয়োগ করা হলো।”

এই আদেশ অনুযায়ী তানোর থানা কর্তৃক বিবাদীগণকে পুনরায় নোটিশের মাধ্যমে অবহিত করা হয়। তবুও বিবাদীগণ আদালত ও থানার আদেশ অমান্য করে জমিতে থাকা রোপণকৃত সরিষা ও ধান কেটে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ সত্তর হাজার টাকা।

বিবাদীগণ এতেও ক্ষান্ত না হয়ে, গত ৬ জুলাই রোববার সকালে মামলাধীন নিম্ন তফসিল বর্ণিত জমিতে অনধিকার প্রবেশ করে বড় ট্রাক্টর দিয়ে হাল চাষ করায় এবং আমাদের উদ্দেশ্য করে প্রকাশ্যে হুমকি দেয়, “যদি কেউ আমাদের দখল কাজে বাধা দিতে আসে তাকে প্রাণে মেরে ফেলবো এবং এই জমিতেই পুঁতে রাখবো, তাতে যা হয় পরে দেখা যাবে।”

বর্তমানে আমি ও আমার লোকজন যদি জমি দখলে বাধা দিতে যাই, আইন-শৃঙ্খলা বিঘ্নসহ মারামারি ও প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, তানোর থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-১১/২০২৫, তারিখ-২৬/০১/২০২৫, ধারা: ১০৭/১১৭ (৩) ফৌঃ কাঃ বিঃ এবং থানার জিডি নং-১২১২, তারিখ-২৬/০১/২০২৫ অনুযায়ী বিবাদীগণ এই কার্যক্রম পরিচালনা করবে না বলে বিজ্ঞ আদালতে মুচলেকা প্রদান করেন।

তবুও তারা ওই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, জেলা জজ আদালত, রাজশাহীর রিভিশন মামলা নং-৪৬, তারিখ-৩০/০১/২০২৫ এর আদেশ স্থগিত রেখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী এর মামলা নং-৪৮/পি, তারিখ-২৩/০১/২০২৫ ও ২৮/০১/২০২৫ এর আদেশ বহাল রেখে মহামান্য হাইকোর্ট ডিভিশন, ঢাকা এর মামলা নং-৪০৭৪৬, তারিখ-০১/০৬/২০২৫ এর আদেশ অনুযায়ী বিবাদীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদীদের জমিতে হাল চাষ বন্ধ করতে বলা হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় হাজির হতে বলা হয়েছে।

অন্যদিকে, মুঞ্জুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায় এবং খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায়

error: Content is protected !!

তানোরে রিসিভার সম্পত্তি জবরদখলের অভিযোগ

আপডেট টাইম : ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :