ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে জমি দখলের অভিযোগ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের(ইউপি) বনকেশর চকপাড়া গ্রামে আদালতের আদেশ লঙ্ঘন করে ফসলি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বনকেশর চকপাড়া গ্রামের মতিউর রহমান ও জিয়াউর রহমানের ভোগদখলীয় ৫০ শতক জমির মধ্যে ২০ শতক জবরদখল করেছে একই গ্রামের আওয়ামী মতাদর্শী জামিরুল ইসলাম। এখন বাকি ৩০ শতক জমি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে। এঘটনায় গ্রামবাসির মাঝে চরম উত্তেজনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-১৬১, মৌজা বনকেশর,আরএস খতিয়ান নম্বর ৩৬,আরএস দাগ নম্বর ১৬৭৫, শ্রেণী ধানী, পরিমাণ ৪ একর ১৬ কাত ৫০ শতক। বিগত ২০১৪ সালে বনকেশর চকপাড়া গ্রামের মনির উদ্দিনের পুত্র জামিরুল ইসলামের কাছে থেকে রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করেন, একই গ্রামের হাজি ওয়াহেদ আলীর পুত্র মতিউর রহমান ও জিয়াউর রহমান।যাহার দলিল নম্বর ৩১৩১/১৪,তারিখ
২৫।৬।২০১৪ ইং। এসব জমি ক্রয়ের পর ২০১৪-১৫ অর্থবছরে তারা তাদের নামে খাজনা-খারিজ করে ডিসিআর কেটে নিয়েছেন।যাহার খারিজ কেস নম্বর- ১৪৯৭/৯-১/১৪-১৫, প্রস্তাবিত খতিয়ান ১২২৬, হোল্ডিং নম্বর ১২২৬ ও পরিমান ৫০ শতক।

স্থানীয়রা জানান,গত ২০২৪ সালে পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিনের নেপথ্যে মদদে আওয়ামী মতাদর্শী জামিরুল ইসলাম ৫০ শতক জমির মধ্যে ২০ শতক জোরপুর্বক দখল করে নেয়। এসময় মতিউর ও জিয়াউর বাধা দিতে গেলে জামিরুল তাদের নাশকতা মামলার আসামি করার ভয়ভীতি দেখায়।এতে মামলার ভয়ে তারা ফিরে আসে।এদিকে আবারো ৩০ শতক জমির মধ্যে জামিরুল ১০ শতক জমি জবরদখলের পাঁয়তারা শুরু করেছে।

এদিকে মতিউর ও জিয়াউর বলেন, ওই জমির ওপর আদালতের ১৪৪ ধারা জারী বলবদ রয়েছে। কিন্ত্ত আদালতের আদেশ লঙ্ঘন করে জামিরুল জমি জবরদখলের পাঁয়তারা করছে।

এবিষয়ে জানতে চাইলে জামিরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জমি পাবেন তাই দখলে নিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কৃষিঋণের ৪২% খেলাপি

error: Content is protected !!

তানোরে জমি দখলের অভিযোগ

আপডেট টাইম : ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :