ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলিফ হোসেন:

রাজশাহীর তানোরে বাড়ির বারান্দা থেকে হাসিনা বিবি (৩৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বিবি দমদমা গ্রামের সাজ্জাদ হোসেন সাজুর দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে রাজমিস্ত্রির কাজে বের হন সাজ্জাদ হোসেন। পরে কাজের স্থান থেকে প্রয়োজনীয় কিছু নিতে বাড়িতে ফিরে তিনি বারান্দায় স্ত্রী হাসিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেনের প্রথম স্ত্রী কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। প্রথম স্ত্রীর ঘরে তাঁর আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। প্রায় দুই বছর আগে হাসিনা বিবির সঙ্গে সাজ্জাদের বিয়ে হয়।

সাজ্জাদ হোসেন তাঁর বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। তবে তাঁর মা আলাদাভাবে থাকতেন এবং বাড়ির পাশেই চুল বাছাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

এদিকে হাসিনা বিবির বাবা মতিউর রহমান ও ভাই মিঠুন অভিযোগ করেছেন, তাঁদের মেয়ে আত্মহত্যা করেননি। বরং তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাঁরা দাবি করেন। এ ঘটনায় তাঁরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আজহার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন দেখে এটি হত্যা নাকি আত্মহত্যা, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির

error: Content is protected !!

তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :