ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, তিনজন আটক

আলিফ হোসেন:

রাজশাহীর তানোরে ভূমি সংক্রান্ত শুনানিকালে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের ওপর মারমুখি আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের জমিলা (৩৫), হরিশপুর গ্রামের হাফিজুর রহমান (৪৫) ও আব্দুল আওয়াল (২৬)।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে ভূমি সংক্রান্ত শুনানির সময় তারা মারমুখী আচরণ করেন, এসিল্যান্ডের টেবিলে চাপড়ান এবং অন্যান্য কর্মকর্তা ও সেবাপ্রার্থীদেরও হুমকি দেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদি হয়ে মামলা করেন (মামলা নম্বর ১৭), এতে দণ্ডবিধির ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তানোর থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, “সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সহকারী কমিশনার শিব শংকর বসাক এই ধরনের আচরণকে “অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়” হিসেবে উল্লেখ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, তিনজন আটক

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :