ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্ততিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিরপুর-পোড়াদহ সড়কের সাহদালির বাগানের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- উপজেলার চিথলিয়া ইউনিয়নের জিয়ারতের ছেলে ইমারত আলী (৩৮), সদর থানার আইলচারা ইউনিয়নের বাবলু মন্ডলের ছেলে আশিক (২৪), পোড়াদহ তেতুলতলা এলাকার বাদশা ফকিরের ছেলে বিল্লাল হোসেন (২০), পোড়াদহ চিথলিয়া এলাকার রেজেক শেখের ছেলে শরীফ (২৯), আমলা চরপাড়া এলাকার নাসির উদ্দিন মালিথার ছেলে নাহিদ উদ্দিন মালিথা (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীপঙ্কর দাসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ওই সড়কের পাশে একটি মেহগনি বাগানের মধ্যে কিছু মানুষকে দেখতে পেলে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় ৩-৪ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি হাত কুড়াল, তিনটি হাসুয়া, লোহার পাইপ, একটি হাতুড়ী, দড়ি ও দুইটি গামছা উদ্ধার করা হয়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী শাহে আলম

error: Content is protected !!

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

আপডেট টাইম : ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :