ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপির বিরুদ্ধে মামলা: জামিন না মঞ্জুর, উত্তেজনা সৃষ্টি

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি মামলায় জামিন এবং রিমান্ড না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতে হাজিরা দিতে আসার পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, ৫ আগস্ট ঠাকুরগাঁও রোডে পৌর কাউন্সিলর সাহেবের বাড়িতে অগ্নিসংযোগের সময় তিনজন মারা যান। এই ঘটনার পর এক ব্যক্তি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। অপরদিকে, চাঁদাবাজির অভিযোগ এনে আরেক ব্যক্তি মামলা করেন।

আদালতে হাজিরা দেওয়ার সময় জামিন না মঞ্জুর হওয়ায় আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা “জয় বাংলা” এবং “মুক্তির দাবিতে” স্লোগান দিতে থাকলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

সুজনকে পুলিশ গাড়িতে তোলার সময় বিএনপির নেতাকর্মীরা তার দিকে ডিম নিক্ষেপ করতে শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপির বিরুদ্ধে মামলা: জামিন না মঞ্জুর, উত্তেজনা সৃষ্টি

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :