ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় কর্ণফুলী ব্রাইট স্টার স্কুলের সামনে পাকা সড়ке পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে এ ধরনের নাশকতামূলক ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে পালানোর সময় স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক যুবকের নাম মো. আরিফ হোসেন (২০)। তিনি ঘনি বিস্টপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন ঘটনা শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিবেশকে বিঘ্নিত করেছে। অভিভাবক ও সচেতন মহল শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন আরিফ হোসেনকে আটক করেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক আরিফ হোসেন ছাত্রলীগের কর্মী।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১

আপডেট টাইম : ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :