ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে মানববন্ধন

জসীমউদ্দীন ইতি:

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, পদসোপান সংস্কার এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন

তারা বলেন, “আমাদের তিনটি যৌক্তিক দাবি রয়েছে—এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করতে হবে, পদসোপান সংস্কার করতে হবে এবং একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। এই দাবিগুলো মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

তাদের প্রধান দাবিসমূহ
১. এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ:

সহকারী শিক্ষক/শিক্ষিকা পদকে গ্রেড-১০ থেকে গ্রেড-৯-এ উন্নীত করে বিসিএস ক্যাডার মর্যাদা প্রদান করতে হবে।
এই পদ উন্নয়ন হলে শিক্ষকরা সমাজসেবা অফিসার, সাব-রেজিস্ট্রার, পিটিআই ইনস্ট্রাক্টর, থানা/উপজেলা শিক্ষা অফিসার, পুলিশ পরিদর্শক এবং যুব উন্নয়ন কর্মকর্তার সমপর্যায়ের হবেন।

২. পদসোপান সংস্কার:

বিদ্যালয় ও পরিদর্শন শাখার জন্য ৪-৫ ধাপের একটি সুসংগঠিত একাডেমিক পদসোপান চালু করতে হবে।
বর্তমানে ৯০-৯৫% শিক্ষক কোনো পদোন্নতি ছাড়াই অবসর গ্রহণ করেন, যা কলেজ শিক্ষকদের তুলনায় বৈষম্যমূলক।

৩. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা:

জনপ্রশাসন সংস্কার কমিশন এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পৃথক করে একটি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে।

প্রেক্ষাপট ও আহ্বান

১৯৮৫ সাল থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গ্রেড-১০ এ আটকে রয়েছেন, যেখানে একই মর্যাদার অন্যান্য পদ গ্রেড-৯ এ উন্নীত হয়েছে।

শিক্ষকরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এতে শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা পাবে এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন সম্ভব হবে। এটি সময়ের দাবি।”

এই মানববন্ধন কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণ সিটিতে কাউকে দলীয় প্রার্থী ঘোষণা দিইনি: মীর শাহে আলম

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :