ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে শিক্ষার গুণগতমান বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে: জেলা প্রশাসক রফিকুল হক

জসীমউদ্দিন ইতি:

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক বলেছেন, ঠাকুরগাঁও জেলায় শিক্ষার সামগ্রিক গুণগতমান বৃদ্ধি করতে শিক্ষক, অভিভাবক ও সমাজকর্মীসহ সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটে হরিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদরাসার শিক্ষকদের নিয়ে আয়োজিত এক বিশাল শিক্ষক সমাবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হরিপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। তিনি উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর মোসলেম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের। বক্তারা উপজেলার শিক্ষা অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নত করার বিষয়ে একমত পোষণ করেন।

সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার প্রধানগণ, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রিকেট ব্যাট, স্পোর্টস ব্যাগসহ উন্নতমানের ক্রীড়া সামগ্রী এবং জরুরি প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) বক্স তুলে দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের একমাত্র ও প্রধান পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে শিক্ষার গুণগতমান বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে: জেলা প্রশাসক রফিকুল হক

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :