ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে শহরের পাবলিক ক্লাব মাঠে শহীদ বেদীতে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এর পরে, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকালে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপর, বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের বিজয় মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

আরও পড়ুনঃ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৯৭১ সালের এ দিনে, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান হারানোর পর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :