ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কার উল্টে নিহত ১, আহত ৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাইসুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর উপজেলার রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কের গরু হাটির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাইসুল ইসলাম দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার আফরোজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায় রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুর প্রায় তিন টার সময় নেকমরদ মহাসড়কের গরু হাটির সামনে এলে হঠাৎ গাড়ির পিছনের চাকা পামচার হয়ে গেলে চালক দ্রুত গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরের কয়েক টি পালটি খায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মাথায় চরম ভাবে আঘাত পেয়ে মারা যান।

গুরুতর আহত হন গাড়িতে থাকা আরও ৬ জন যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। আহতরা হলেন রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই এলাকার মোশারফের ছেলে তনময় (১৮)  ভান্ডারা এলাকার আসমত আলীর স্ত্রী আসকা খাতুন (২২) হাটগাও এলাকার রফিকুলের মেয়ে রুপসা (১৫) হিলিপোর্ট এলাকার শিমুলের স্ত্রী আসমা (২০) হরিপুর মেদনিসাগর এলাকার রেজোয়ানুল হকের মেয়ে রাদিয়া দিনাজপুর সদর এলাকার মহিবুল আলীর ছেলে রাজিউল(১৭) ও রাজশাহী সদর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শামসুল ইসলামের ছেলে ড্রাইভার জুনায়েদ (১৮)।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে প্রাইভেট কার উল্টে নিহত ১, আহত ৬

আপডেট টাইম : ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :