দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
২০১
বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাফিয়া (৫) ও সাফা (৩)নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১ টায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হুসাইনের মেয়ে রাফিয়া ও সুমন ইসলামের ছেলে সাফা। রোববার সকাল থেকে নিখোঁজ ছিল ওই দুই শিশু। পরে বাড়ির পাশে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা । তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই-বোন। এ ঘটনায় পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরও পড়ুনঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা পুকুরে পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাফিয়া (৫) ও সাফা (৩)নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১ টায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হুসাইনের মেয়ে রাফিয়া ও সুমন ইসলামের ছেলে সাফা।
রোববার সকাল থেকে নিখোঁজ ছিল ওই দুই শিশু। পরে বাড়ির পাশে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা । তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই-বোন। এ ঘটনায় পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।