ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতনঃ শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, রণক্ষেত্র এলাকা

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামে গৃহবধূ নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযুক্ত এক মাদ্রাসা শিক্ষকের বাড়িতে উত্তেজিত জনতার হামলায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক আজহারুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে গত বুধবার ওই গৃহবধূকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। নির্যাতিতা গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গৃহবধূ নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। শুরুতে কর্মসূচিটি শান্তিপূর্ণ থাকলেও এক পর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন।

বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে অভিযুক্ত আজহারুল ইসলামের স্বজনদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়ির আসবাবপত্র, জানালার কাঁচ এবং ঘরের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে বেশ কয়েকটি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। বর্তমানে এলাকার অবস্থা স্থিতিশীল রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতনঃ শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, রণক্ষেত্র এলাকা

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :