ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে কৃষ্ণমূর্তি দুধ পান, হাজারো মানুষ ভিড়

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে কৃষ্ণমূর্তি দুধ পান করছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পরে এ খবর ছড়িয়ে পড়ে। এরপরই সেই মূর্তিকে দুধ পান করাতে রাতভর হাজারো হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভিড় করেন ওই মন্দিরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর নীলসাগর এলাকার এক নারী স্বপ্নে দেখতে পান, কদমতলী গীত আশ্রম মন্দিরে কৃষ্ণমূর্তি দুধ পান করছে। পরে স্বপ্নে দেখার বিষয়টি মন্দিরের পাশে থাকা তারা এক বোনকে মুঠোফোনে জানালে তিনি মন্দিরে এসে রাধাকৃষ্ণের দুটি মূর্তিকে দুধ পান করান। এর মধ্যে, রাধা মূর্তি দুধ পান না করলেও কৃষ্ণমূর্তি দুধ পান করতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাটি দেখার জন্য হিন্দু ধর্মাবলম্বী মানুষ রাতভর ভিড় করেন।

দিনাজপুর থেকে আসা শ্রী প্রথই রানী রায় বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারি, কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে কৃষ্ণ পান করছে। এই অলৌকিক ঘটনা দেখার জন্য দিনাজপুর থেকে ছুটে এসেছি।

ঠাকুরগাঁওয়ের আকচা থেকে আশা রমেশ সেন বলেন, আমি আগে এগুলো বিশ্বাস করতাম না। তবে, এখন চোখের সামনে এমন পরিস্থিতি দেখে অবাক হয়েছি।

কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরের পরিচালক বিশ্বজিত বলেন, ‘রাতভর মানুষের ভিড় সামলাতে হিমসিম খেতে হচ্ছে। এরকম অলৌকিক ঘটনার সাক্ষী হতে পেরে আমরা সবাই খুশি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে কৃষ্ণমূর্তি দুধ পান, হাজারো মানুষ ভিড়

আপডেট টাইম : ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :