ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাওনা টাকা চাওয়ায় সংখ্যালঘু যুবককে নির্যাতন করায় আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা চেয়ে নির্যাতনের শিকার হয়ে এক সংখ্যালঘু যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের নাম স্বদেশ সরকার (২৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে। আত্মহত্যার আগে ওই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে এ ঘটনার বিচার চেয়েছেন।
জানা যায়, একই গ্রামের রিয়াজ (১৬) কিছু দিন আগে স্বদেশের নিকট থেকে ১৫০ টাকা ধার নেয়। রিয়াজ উপজেলার চতুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত আলীর ভাই জাকারিয়ার ছেলে। গত সোমবার রিয়াজের নিকট পাওনা ১৫০ টাকা চাইলে রিয়াজ পাওনা টাকা না দিয়ে স্বদেশকে মারধর করে। এ ঘটনায় মর্মাহত হয়ে স্বদেশ বুধবার রাত ১০টার দিকে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে স্বদেশের পোস্ট দেয়া এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমাদের গ্রামের জাকারিয়ার ছোট ছেলে রিয়াজ। সে আমার কাছ থেকে ১৫০ টাকা নিয়ে টাকা দেয় নাই। আরো আমাকে মেরেছে। আমি টাকা চাইলে বলে কীসের টাকা। আমাকে মারছে ভাই, ঘুষি মারছে। সবার সামনে। আমার পক্ষে কেউ একটা কথা বললো না। আমি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি-‘বিচারটা যেন আমি পাই। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে পুলিশ প্রশাসন দেখতে পায়।’
পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত রিয়াজের চাচা হাসমত আলী বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না। ওই ছেলেটা মারা যাওয়ার পরে শুনেছি রিয়াজ ওকে (স্বদেশ) মেরেছিল।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, ‘ঘটনাস্থলে গেলে স্বদেশকে মারধরের বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ছেলেটা আগে থেকেই অভিমানী ছিল। ছেলেটা মারা যাওয়ার আগে আমাদের জানায়নি যে ছেলেপুলে তাকে মেরেছে। মারা গেলে তার বাবা মৃত্যুর সংবাদ দিলে অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণের জন্য লাশ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। অন্য কোন বিষয় আছে কি-না পুলিশ তদন্ত করে দেখবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখানা

error: Content is protected !!

পাওনা টাকা চাওয়ায় সংখ্যালঘু যুবককে নির্যাতন করায় আত্মহত্যা

আপডেট টাইম : ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :