ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

টাঙ্গাইলে মালামাল আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর তা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মো. রুবেল হাসান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল হাসান দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানী আকন্দপাড়া এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, মামলার বাদী একজন নারী উদ্যোক্তা। তিনি টাঙ্গাইল শহরে ফাস্ট ফুড রেস্টুরেন্ট পরিচালনা করতেন। একই ব্যবসায় যুক্ত থাকার সুবাদে গ্রেপ্তারকৃত আসামি রুবেল হাসানের সাথে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। রেস্টুরেন্টের ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন দোকান না পাওয়া পর্যন্ত মালামাল রাখার জন্য আসামির পরামর্শে মাসিক ১ হাজার টাকা ভাড়ায় তার গুদামঘর ব্যবহার করেন বাদী। গত ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে সাক্ষীদের উপস্থিতিতে পুটিয়াজানী বাজারে আসামির গুদামঘরে ফ্রিজ, চিলার, আইস বক্স, নাইট্রোজেন ফ্লাশিং সিস্টেম, কৃষি গবেষণা ইনস্টিটিউটের চিপস বানানোর মেশিন ও গ্যাস সিলিন্ডারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল গচ্ছিত রাখা হয়। চাহিবামাত্র মালামাল ফেরত দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে চলতি বছরের ৪ মে গুদামে গিয়ে বাদী মালামালগুলো দেখতে পাননি। এ বিষয়ে জানতে চাইলে আসামি জানান, নিরাপত্তার স্বার্থে মালামালগুলো তার বাড়িতে রাখা হয়েছে।

পরবর্তীতে বাদী টাঙ্গাইল শহরে নতুন দোকান ভাড়া নিয়ে গত ২৪ অক্টোবর বিকেলে পিকআপ ভ্যান ও লোকজনসহ আসামির বাড়িতে মালামাল আনতে যান। এ সময় আসামি মালামাল গচ্ছিত রাখার বিষয়টি অস্বীকার করেন এবং বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় গত ৬ নভেম্বর দেলদুয়ার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর দেলদুয়ার থানা পুলিশ পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানী বাজার এলাকা থেকে অভিযুক্ত মো. রুবেল হাসানকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারের পর ওইদিন আদালতে হাজিরা করা হলে মামলার বাদিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় মালার বাদি নিরাপত্তা হীনতায় ভুগছেন।

রুবেল হাসান একাধিক বিয়ে করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া রুবেলের ৬ নাম্বার স্ত্রী রাকিয়া খান রুহি এডভোকেট না হলেও এডভোকেট পরিচয়ে মামলটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

error: Content is protected !!

টাঙ্গাইলে মালামাল আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :