দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ঝিনাইদহ ট্রাফিক পুলিশ করোনাকালীন দু’মাসে ২৫ লাখ টাকা জরিমানা আদায়
ট্রাফিক পুলিশ করোনাকালীন রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করেছে ঝিনাইদহ ছয় উপজেলায় জেলায়। বিভিন্ন সড়কে বে-আইনি ভাবে চলাচলকারী মোটরযান থেকে এসব জরিমানা আদায় করা হয়। জুলাই মাসের ৩১ দিনে ১৫ লাখ ২৪ হাজার টাকা আদায় করেছে ট্রাফিক পুলিশ। অবৈধ মোটরযানের বিরুদ্ধে ৪৭৪ টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৮৮ মামলা নিষ্পত্তি হয়েছে। যেখান থেকে এই বড় অংকের টাকা আদায় করা হয়েছে। জুন মাসে ৬ উপজেলায় জেলায় রুজু করা ৬১০ টি মামলায় জরিমানা আদায় করা হয় প্রায় ২৫ লাখ টাকা। আগে কখনও এত বেশি টাকা জরিমানা থেকে আদায় হয়নি। শেষ দুই মাস জুড়েই জেলায় চলছে বিশেষ বিধিনিষেধ ও লকডাউন। জুন মাসে বেশিরভাগ চলাচলে বিশেষ বিধিনিষেধ ও লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। এ ছাড়া গেল জুলাই মাস জুড়েই চলছে সরকার ঘোষিত লকডাউন। বিধিনিষেধ ও লকডাউনের সময় নিয়মিত চেকপোস্ট বসিয়ে জেলা ট্রাফিক পুলিশের একাধিক টিম চলাচলকারী অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযানে নামে। ফলে এ দুই মাসে রেকর্ড পরিমাণ জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহে কর্মরত ট্রাফিক ইনসপেক্টর সালাহউদ্দিন বলেন, জেলার ৬ উপজেলায় করোনাকালে প্রতিদিনই অবৈধ মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেকপোস্ট বসানো হচ্ছে। নিয়মিত জরিমানা ও মামলা করা হচ্ছে। কিন্তু মানুষকে খুব একটা সচেতন করা যাচ্ছে না।
ট্রাফিক পুলিশ করোনাকালীন রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করেছে ঝিনাইদহ ছয় উপজেলায় জেলায়। বিভিন্ন সড়কে বে-আইনি ভাবে চলাচলকারী মোটরযান থেকে এসব জরিমানা আদায় করা হয়। জুলাই মাসের ৩১ দিনে ১৫ লাখ ২৪ হাজার টাকা আদায় করেছে ট্রাফিক পুলিশ।
অবৈধ মোটরযানের বিরুদ্ধে ৪৭৪ টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৮৮ মামলা নিষ্পত্তি হয়েছে। যেখান থেকে এই বড় অংকের টাকা আদায় করা হয়েছে। জুন মাসে ৬ উপজেলায় জেলায় রুজু করা ৬১০ টি মামলায় জরিমানা আদায় করা হয় প্রায় ২৫ লাখ টাকা। আগে কখনও এত বেশি টাকা জরিমানা থেকে আদায় হয়নি। শেষ দুই মাস জুড়েই জেলায় চলছে বিশেষ বিধিনিষেধ ও লকডাউন। জুন মাসে বেশিরভাগ চলাচলে বিশেষ বিধিনিষেধ ও লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
এ ছাড়া গেল জুলাই মাস জুড়েই চলছে সরকার ঘোষিত লকডাউন। বিধিনিষেধ ও লকডাউনের সময় নিয়মিত চেকপোস্ট বসিয়ে জেলা ট্রাফিক পুলিশের একাধিক টিম চলাচলকারী অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযানে নামে। ফলে এ দুই মাসে রেকর্ড পরিমাণ জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহে কর্মরত ট্রাফিক ইনসপেক্টর সালাহউদ্দিন বলেন, জেলার ৬ উপজেলায় করোনাকালে প্রতিদিনই অবৈধ মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেকপোস্ট বসানো হচ্ছে। নিয়মিত জরিমানা ও মামলা করা হচ্ছে। কিন্তু মানুষকে খুব একটা সচেতন করা যাচ্ছে না।