ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝিনাইদহে শুক্রবার আসছে করোনা ভ্যাকসিন, প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন ৬০ হাজার মানুষ

ঝিনাইদহে শুক্রবার (২৯ জানুয়ারী) আসছে বহু প্রতিক্ষিত করোনাভাইরাসের ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো পাঁচ কার্টুন ভ্যাকসিন সকাল ৯ টা নাগাদ সিভিল সার্জন অফিসে এসে পৌঁছাবে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় এ তথ্য জানানো হয়।

ঝিনাইদহে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ সভা হয়। এসময় জেলা প্রশাসক সরোজকুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক সরোজকুমার নাথ জানান, আগামীকাল পাঁচ কার্টন ভ্যাকসিন আসার কথা রয়েছে, যেটি সকাল নয়টা নাগাদ হাতে এসে পৌঁছাবে। এইগুলো প্রাপ্তির পর ৭ তারিখ থেকে ভ্যাকসিন প্রদান শুরু হবে। আশা করা যায়, যে ভ্যাকসিন আসবে তাতে ৬০ হাজার মানুষকে প্রদান করা যাবে।

এজন্য সরকারের নির্দেশনা মোতাবেক সকল উপজেলা থেকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন গ্রহনে আগ্রহীদের তালিকা আগামী দুই দিনের মধ্যে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসককে জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যারা ভ্যাকসিন প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষন ও কয়েকদিনের মধ্যেই শুরু হবে।

তাছাড়া টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায়ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে। সে কাজও এগিয়ে চলেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের মীমাংসা

error: Content is protected !!

ঝিনাইদহে শুক্রবার আসছে করোনা ভ্যাকসিন, প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন ৬০ হাজার মানুষ

আপডেট টাইম : ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :