ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝিনাইদহে লকডাউন বাস্তবায়নে মাঠে নিয়োজিত সেনাবাহিনীর টহল পরিদর্শনে জিওসি

ঝিনাইদহে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নিয়োজিত সেনাবাহিনীর টহল দল। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শহরের পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে টহল দেয় তারা। বিধিনিষেধ অমান্য করে শহরের চলাচলকারীদের থামিয়ে কারণ জিজ্ঞাসাবাদ করা হয়।

সোমবার বিকেলে ঝিনাইদহে নিয়োজিত সেনা সদস্যদের টহল পরিদর্শণ করেছেন সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার। তিনি শহরের বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের টহল পরিদর্শন ও পাশাপাশি তাদের সাথে কুশল বিনিময় করেন। করোনাকালীন সময়ে লকডাউন বাস্তবায়নে সম্মুখসারীর করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি।

এছাড়াও তিনি জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে জেলার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেসময় ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে, কর্ণেল মো: মোর্শেদুল হাসান, জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

error: Content is protected !!

ঝিনাইদহে লকডাউন বাস্তবায়নে মাঠে নিয়োজিত সেনাবাহিনীর টহল পরিদর্শনে জিওসি

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :