ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কৃষককে পিটিয়ে ও কুপিয়ে যখম

ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কৃষককে পিটিয়ে ও কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে ইটভাটা মালিকের বিরুদ্ধে। সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো-ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার মালিতার ছেলে কবির মালিতা (৪৫) ও তার ভাই সাইফুল ইসলাম মালিতা (৩৫)। আহতের ছোট ভাই তরিকুল ইসলাম মালিতা বলেন, উত্তর কাস্টসাগরা গ্রামের ফসলী জমির পাশে ফাইভ স্টার নামের একটি ইটভাটা রয়েছে।

ইটভাটার কারণে ওই এলাকার কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। সোমবার সকালে আমার ভাই কবির মালিতা নিজ জমি থেকে ট্রলি যোগে পাট নিয়ে আসছিল। ট্রলিটি ইটভাটার ভিতরের রাস্তা দিয়ে আসায় ভাটার মালিক জাহাঙ্গীর আলম মুছা ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের উপর চড়াও হয়।

এসময় আমার ভাই কবির মালিতার সাথে মুছার বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। পরবর্তীতে আমার ভাই বাড়িতে এলে মুছা, তার ভাই মাহফুজ ইটভাটার ১০/১২ জন শ্রমিক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা কবির ও সাইফুলকে কুপিয়ে ও মারাত্বক যখম করে ফেলে রেখে যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমন ব্যাটিং করে কী আর ফাইনালে যাওয়া যায়

error: Content is protected !!

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কৃষককে পিটিয়ে ও কুপিয়ে যখম

আপডেট টাইম : ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :