ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহে গোয়ালের তালা ভেঙ্গে, গরুর গলার শেকল কেটে ৪টি গরু চুরিঃ ৪ লাখ টাকার ক্ষতি, দিশেহারা কৃষক!

‘আমার জমি-জাতি কিছু নেই। মানুষের জমি লিজ নিয়ে চাষ করি। কষ্ট করে ৪ টে গরু পালিছিলাম। ২ টোর বাছুর হয়েছে। বাছুরগুলো বড় করতিছি। গরু কয়ডা পুষে ভাবছিলাম সংসার টা ভালো মত চালাবো। অনেক কষ্ট করে গরু গুলো গুছাইচি। দুধ পর্যন্ত দুয়ায়নে। খাওয়ার জন্যিই রাখিনে যে বাছুর বড় হোক। আমার কষ্টের গরুগুলো সব চুরি করে নিয়ে গেছে ভাই। আমার দুটো দুধ খাওয়া বাছুরগুলো থুয়ে গরু নিয়ে গেছে। ভগবান ওদের বিচার করবে। এর থেকে আমার মৃত্যুও ভালো ছিল’। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লৌহজংগা গ্রামের হতদরিদ্র কৃষক অসিম বিশ্বাস।

মঙ্গলবার গভীর রাতে তার ৩টি গাভী ও ১ টি বকনা গরু নিয়ে গেছে চোর। তিনি জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে ৪ টি গরু খেতে দিয়ে ঘুমাতে যান তিনি। রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালে গরু নেয়।

গোয়ালের তালা ভেঙ্গে, গরুর গলায় দেওয়া শেকল কেটে গরুগুলো চোর চক্র নিয়ে যায়। সকাল থেকে বাছুর দুটি দুধের জন্য ছটফট করছে। ৪ টি গরুর মুল্যে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা। গরুগুলো চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ চোরদের ধরার চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্কুল ছুটি, নভেম্বরের শুরুতে মিলছে টানা তিন দিনের ছুটি

error: Content is protected !!

ঝিনাইদহে গোয়ালের তালা ভেঙ্গে, গরুর গলার শেকল কেটে ৪টি গরু চুরিঃ ৪ লাখ টাকার ক্ষতি, দিশেহারা কৃষক!

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :