ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝিনাইদহে ঐতিহ্যবাহী জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে সিদ্দীকিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসায় এ জামে মসজিদ নির্মাণ

ঝিনাইদহে এই প্রথম অত্যাধুনিক মসজিদের উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহের জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে সিদ্দীকিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসায় এ জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। এ সময় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ–মাগুরা সংরক্ষিত আসনের সাংসদ খালেদা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্দীকিয়া আলিয়া কালিম এম এ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাব্বির আহমেদ রুকু, সিদ্দীকিয়া আলিয়া কালিম এম এ মাদ্রাসা জামে মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রাজ্জাক, জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইউম শাহরিয়ার জাহেদী হিজল, ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবুসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিদ্দীকিয়া আলিয়া কালিম এম এ মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস। এ সময় উদ্বোধক নাসের শাহরিয়ার জাহেদী মহুল তার বক্তব্যে বলেন, সর্বশক্তিমানের ইচ্ছায় এ মসজিদ করতে পেরেছি। অত্যাধুনিক এ মসজিদ আল্লাহ কবুল করুন। আপনারা মসজিদে এসে নামায আদায় করবেন। আমাদের জন্য দোয়া করবেন।

(০২,০২,২০২১) আমার মরহুম পিতা ভাষা সৈনিক মুসা মিয়ার জন্মদিন। তার জন্মদিনে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। আর আপনারা যখনই যে কোন প্রয়োজনে আমাকে ডাকলেই পাশে পাবেন।

প্রধান অতিথি সাংসদ খালেদা খানম বলেন, ঝিনাইদহে এমন অত্যাধুনিক মসজিদ নির্মাণ হয়েছে এই প্রথম। এমন মসজিদ পৃথিবীর বড় বড় দেশে দেখা যায়। এর নির্মাণ ব্যয়ও অনেক। এই প্রথম কোন মসজিদে ঝিনাইদহে মহিলাদের নামাযের ব্যবস্থা করা হয়েছে।

আমি খুব খুশি আল্লাহর এমন ঘরের উদ্বোধনে থাকতে পেরে। এমন উদ্যগ জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো হউক এই প্রত্যাশাই করি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

error: Content is protected !!

ঝিনাইদহে ঐতিহ্যবাহী জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে সিদ্দীকিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসায় এ জামে মসজিদ নির্মাণ

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক :