ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহের হলিধানীতে‘গুড বাই’ বলে প্রেমিকের আত্মহত্যার ৩ দিন পর প্রেমিকার আত্মহত্যা

‘গুড বাই’ বলে প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে প্রেমিক সুমন হালদার। সেই কষ্ট সইতে না পেয়ে ৩ দিনের মাথায় প্রেমিকা মিনা আক্তারও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামের। স্থানীয় সংবাদ কর্মী সালাম হোসেন জানান, সদর উপজেলার কাতলামারী গ্রামে কসমেটিক্স এর দোকান ছিল ওই গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের। দোকানে আসা যাওয়ার কারণে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের।

গত মে মাস থেকে তাদের এই সম্পর্ক শুরু হয়। দিন যাওয়ার সাথে সাথে গভীর হয় সম্পর্ক। মিনার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে। গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনা আক্তারের সাথে দেখা করতে যায় সুমন। কথা বলার এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। গুড বাই বলে মিনার ওড়না নিয়ে চলে যায় সুমন।

সেখান থেকে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমন। মিনা টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমন মারা যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি মিনা। বিমর্ষ হয়ে পড়ে সে।

অবশেষে বুধবার ভোররাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে সেও আত্মহত্যা করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমনের লাশের ময়না তদন্ত করা হয়েছে। মিনার লাশ ময়না তদন্ত করা হবে। পুলিশের পক্ষ থেকে মিনার পরিবারকে বলা হয়েছিল তাকে দেখাশোনা করার জন্য।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ

error: Content is protected !!

ঝিনাইদহের হলিধানীতে‘গুড বাই’ বলে প্রেমিকের আত্মহত্যার ৩ দিন পর প্রেমিকার আত্মহত্যা

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :