ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহের মহেশপুর জাল টাকাসহ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুই ভুয়া সাংবাদিক আটক

জাল টাকাসহ ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার পরিচয়দানকারী দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর বিজিবি।

মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার শরিষাঘাটা গ্রামের বটতলা মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকার জাল নোট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।

আটককৃরা হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী নতুনপাড়া গ্রামের আবু বকর খানের ছেলে সাইদ খান ও মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকার কালুপাড়া গ্রামের ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান। মঙ্গলবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তাসলিম মোহাম্মদ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, আকটকৃ ব্যক্তিরা প্রথমে নিজেদের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন।

আরও পড়ুনঃ ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৩০টি তাঁজা গাঁজা গাছসহ গাঁজা ব্যাবসায়ি আটক

বিজিবি কর্তৃক তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র দেখাতে বললে তারা ভূয়া পরিচয়পত্র দেখান। এক পর্যায়ে তারা ভূয়া সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে বিজিবির কাছে স্বীকার করে। এরপর তাদের দেহ তল্লাসী করে জাল টাকা, ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল জব্দ করে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। বিজিবি সুত্র জানায়, সাংবাদিক পরিচয় দিয়ে তারা সীমান্ত এলাকায় জাল টাকার কারবার করতো।

পুলিশের গোয়েন্দা সুত্রে বলা হয়েছে, ঝিনাইদহের বিভিন্ন স্থানে বর্তমান সাংবাদিক পরিচয় দিয়ে অপরাধীরা মাদক, জাল টাকা ও সোনা চোরাচালন করছে। কিছু যুবক সাংবাদিকতার নামে বিভিন্ন ক্লিনিক, বেসরকারী হাসপাতাল, ইটভাটা, পুকুর খনন ও মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করে যাচ্ছে।

এই চক্রটি পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট এবং বিআরটি অফিসে সাংবাদিক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে অন্যের কাজ নিজের বলে তদ্বীর করছেন বলে পুলিশের ডিএসবি অফিস সুত্রে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!

ঝিনাইদহের মহেশপুর জাল টাকাসহ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুই ভুয়া সাংবাদিক আটক

আপডেট টাইম : ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
জাহিদুর রহমান তারেক,ঝিনাইদহ প্রতিনিধিঃ :