ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহের ডাকবাংলায় বিএনপির মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলা, ৬ কর্মী আহত, সদর হাসপাতালে ভর্তি

জ্বালানী তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পন্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নিহত’র ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাধুহাটী, মধুহাটী, সাগান্না, হলিধানী ও কুমড়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসুচির আয়োজন করা হয়। দুপুরের পর থেকে বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতাকর্মী ডাকবাংলা বাজারে জড়ো হতে থাকে। বিকালে মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা ঘুরে আলাউদ্দীনের মার্কেটের সামনে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, এড মুন্সি কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, জিয়াউল ইসলাম ফিরোজ, আবুল বাশার বাশি, জাহিদ জোয়ারদার, সাইফুল ইসলাম, আলাউদ্দীন আল মামুন, শরিফুল ইসলাম, খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান কামাল, তুহিন আক্তার লাল ও আলফাজ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি এ্যড এম এ মজিদ বলেন, জনতার উর্মি জেগে উঠেছে। ভারত ছাড়া হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের পালানোর পথ নেই।

তিনি বলেন, দেশের মানুষ খেতে পারে না, আয় রোজগার নেই অথচ সরকারের মন্ত্রীরা জনগন নিয়ে তামাশা করে। তিনি বলেন, পুলিশ বাদে আ’লীগ নেতারা রাস্তায় নেমে দেখুক তাদের জনপ্রিয়তা কত। এদিকে বিএনপির মিছিল থেকে বাড়ি ফেরার পথে ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ৬ বিএনপি কর্মী আহত হন।

আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আ’লীগের লোকজন লগি বৈঠা নিয়ে হামলা চালালে সদর উপজেলার বাথপুকুর গ্রামের আব্দুস সালাম, জহিরুল ইসলাম, আলম, মধুহাটী ইউনিয়নের আবু তৈয়ব, নাসির উদ্দীন ও হলিধানীর আব্দুল হান্নান আহত হন বলে জেলা বিএনপির এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আহত নেতাকর্মীদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় পৌছালে হামলাকারীরা চলে যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!

ঝিনাইদহের ডাকবাংলায় বিএনপির মিছিল শেষে বাড়ি ফেরার পথে হামলা, ৬ কর্মী আহত, সদর হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
জাহিদুর রহমান তারেক,ঝিনাইদহ প্রতিনিধিঃ :