ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝালকাঠিতে প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কেন্দ্রের যাত্রা শুরু

মোঃ আমিন হোসেনঃ

ঢাকায় নয় এবার জাপানি ভাষা শেখা যাবে ঝালকাঠিতে এই প্রত্যয়ে ঝালকাঠিতে উদ্বোধন হলো JB Samurai Nihongo Gakko-এর নতুন শাখা। শনিবার (২১ জুন) সকাল ১১টায় কেক কেটে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ফুমিহিতো সাতো ও ভাইস প্রিন্সিপাল সাকি মিয়াসিতা।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন JB Samurai Nihongo Gakko-র সিইও মিরাজ মাহমুদ, আইটি প্রধান মাসুম বিল্লাহ টিটু, ঝালকাঠি জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেন, ও আইনজীবী জাকারিয়া রহমান জিহাদ।

অনুষ্ঠানে জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানে আগ্রহী স্থানীয় নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রতিষ্ঠানটি লক্ষ্য করেছে—বাংলাদেশ সরকারের ঘোষিত এক লাখ দক্ষ জনবল জাপানে পাঠানো-র উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিতে। এজন্য তারা জাপানি ভাষা শিক্ষা, জব ভিসা প্রসেসিং, জাপানে আবাসনসহ প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করছে।

সিইও মিরাজ মাহমুদ জানান, JLPT, NAT ও JFT পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকবে প্রতিষ্ঠানটি। দক্ষ দেশি-বিদেশি শিক্ষক, নিয়মিত মডেল পরীক্ষা, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, বিদেশে সমস্যায় সহায়তা ও নিজস্ব প্রতিষ্ঠানেই চাকরির সুবিধা থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে জাপানে যাওয়ার নিয়মাবলি, ভাষা দক্ষতা যাচাই পরীক্ষা, আবেদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মিরাজ মাহমুদ।

জেলা শহরের কোর্ট রোডে অবস্থিত এই নতুন শাখা স্থানীয় শিক্ষার্থীদের জন্য সরাসরি ক্লাসরুমে জাপানি ভাষা শেখার ব্যবস্থা করে দিচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঝালকাঠিতে প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কেন্দ্রের যাত্রা শুরু

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :