ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝালকাঠিতে পুলিশ বিএনপির সংর্ঘষ আহত প্রায় ৪০ আটক ২০ জন

দশ দফা দাবিতে বিএনপির পদযাত্রার কর্মসূচিকে কেন্দ্র ঝালকাঠিতে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ। এ সময় আটক করা হয়েছে বিএনপির ২০ নেতা-কর্মীকে, এবং নেতাকর্মী ও পুলিশসহ আহত প্রায় ৪০ জন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার।
স্থানীয়রা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশ দফা দাবিতে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি পদযাত্রা শুরু করে।পদযাত্রাটি কিছু দূর অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ লাঠিচার্জ করলে বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করেন।
এতে এক নারী পুলিশ সদস্যসহ জেলা পুলিশের কমপক্ষে ছয় জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি অংশ নেওয়া কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।তিনি বলেন, পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত আকারে দশ দফা দাবিতে প্রতিবাদ সভা করে পরে বিএনপি। এরপর নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এতে বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।তিনি আরও বলেন, “এ অবস্থা শুধু ঝালকাঠিতেই নয়, সারাদেশেই বিএনপির কর্মসূচিতে পুলিশ হামলা চালাচ্ছে।”
জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমানসহ আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ২০ জন নেতাকর্মীকে আটক করেছে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লোহাগড়ায় ধর্ষণ মামলা তুলে নিতে হুমকি, থানায় জিডি

error: Content is protected !!

ঝালকাঠিতে পুলিশ বিএনপির সংর্ঘষ আহত প্রায় ৪০ আটক ২০ জন

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :