ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝালকাঠিতে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। নিহত শিশুর নাম মোনায়েম হাওলাদার(২) তার বাবার নাম মোস্তফা হাওলাদার। তিনি ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে শিশু মোনায়েম হাওলাদার তার মায়ের সাথে মামা বাড়ী বেড়াতে আসে। রবিবার(২১মে) বিকেল থেকে তাকে কোথাও খুজে না পেয়ে এক পর্যায়ে তার স্বজনরা বাড়ীর পিছনে ডোবার ভিতর থেকে রাতে তার লাশ উদ্ধার করে। এসময় তার চোখ ও নাক থেকে রক্ত ঝড়ছিল বলে তারা জানান।
বাসিন্দা জলিল মৃধা জানান, গতকাল শিশুর মা সালমা বেগম ও তার খালা নিজেদের পুকুরে গোসল করতে আসেন। সেই সময় শিশু মোনায়েম হাওলাদার তাদের পিছনে পিছনে পুকুর পাড়ে চলে আসেন। তার মা আবার বাড়ির ভিতরে চলে গেলে সেই ফাঁকে  সে অন্য কোথাও চলে যায়। যেটা তার মা এবং খালা তাৎক্ষনিক কেহই খেয়াল করেননি। পরবর্তীতে তাকে খোজাখুজির পর লাশ পাওয়া যায়।
নিহত শিশুর বাবা মোস্তফা হাওলাদার বলেন, আমার শ্বশুরের কোন ছেলে সন্তান না থাকায় জমিজমা নিয়ে তাদের প্রতিবেশী আলী আকব্বরদের সাথে বিবাদ ছিল। তারাই আমার ছেলে হত্যার সাথে জরিত থাকতে পারে। তার লাশ দেখে মনে হচ্ছে না সে পানিতে পরে মারা গেছে। আমরা এ হত্যার ঘটনায় আইনগত পদক্ষেপ  নিবো।
এ ব্যাপারে আলী আকব্বর জানান, তাদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল। কিন্তু শিশু নিহতের ঘটনায় আমার পরিবারের কেউ জরিত নয়। আমাদের জানা মতে সে পানিতে ডুবে মারা গেছে। যদি এটা হত্যাকান্ড হয়ে থাকে তাহলে আমরাও এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করছি।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান,নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। তার স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

ঝালকাঠিতে দুই বছরের শিশুকে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :