ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জুলাই সনদ কার্যকর না হলে আবারও মাঠে নামব: নাহিদ ইসলাম

রনি আহমেদ রাজুঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ৩ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ কার্যকর না হলে দলটি সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শহরের ভায়নার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের মৌলিক সংস্কার নিয়ে এখনো তালবাহানা চলছে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হবে। এর আগে ৩ আগস্টের মধ্যে আমরা চাই সরকার ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ কার্যকর করুক। তা না হলে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবো।

তিনি আরও বলেন, যে কোনো আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দর্শন গড়ে তোলা প্রয়োজন। দেশের পুনর্গঠনের জন্য প্রয়োজন ফ্যাসিস্ট শক্তির বিচার, মৌলিক সংস্কার ও একটি নতুন সংবিধান।

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির প্রাক্কালেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং রংপুর মহানগরের মুখ্য সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

জুলাই সনদ কার্যকর না হলে আবারও মাঠে নামব: নাহিদ ইসলাম

আপডেট টাইম : ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :