দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাগুরা জেলা শাখা কর্তৃক গণমিছিল অনুষ্ঠিত
রনি আহমেদ রাজুঃ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাগুরা জেলা শাখার উদ্যোগে এবং ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে আজ (০৪ জুলাই ২০২৬) আনুমানিক বিকেল ৪:৫০ মিনিটে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে করতে ভায়না মোড়ে পৌঁছে। গণমিছিলে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় নির্বাহী টিমের সদস্য আব্দুল মতিন, মাগুরা জেলা আমির অধ্যক্ষ সাঈদ আহমদ, নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, পৌর আমির ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আশরাফুল আলম, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহাম্মেদ, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, খিলাফত আন্দোলনের মাগুরা জেলা আহ্বায়ক মনিরুল ইসলাম এবং নাগরিক ঐক্য পরিষদ (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য মোঃ রাসেল। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে আনুমানিক ৯০০ থেকে ১০০০ জন লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। গণমিছিলটি আনুমানিক বিকাল ৫:০০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। সার্বিকভাবে কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রনি আহমেদ রাজুঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাগুরা জেলা শাখার উদ্যোগে এবং ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে আজ (০৪ জুলাই ২০২৬) আনুমানিক বিকেল ৪:৫০ মিনিটে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে করতে ভায়না মোড়ে পৌঁছে।
গণমিছিলে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় নির্বাহী টিমের সদস্য আব্দুল মতিন, মাগুরা জেলা আমির অধ্যক্ষ সাঈদ আহমদ, নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, পৌর আমির ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আশরাফুল আলম, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহাম্মেদ, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, খিলাফত আন্দোলনের মাগুরা জেলা আহ্বায়ক মনিরুল ইসলাম এবং নাগরিক ঐক্য পরিষদ (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য মোঃ রাসেল।
এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে আনুমানিক ৯০০ থেকে ১০০০ জন লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। গণমিছিলটি আনুমানিক বিকাল ৫:০০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। সার্বিকভাবে কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।