ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জীবন দিয়ে সহকর্মীর দুই সন্তানকে বাঁচালেন খাইরুল

লেকের পানিতে পড়ে যাওয়া সহকর্মীর দুই সন্তানকে উদ্ধারের পর নিজেই পানিতে তলিয়ে প্রাণ হারিয়েছেন ইঞ্জিনিয়ার খাইরুল কবির (৩৮)। রবিবার (১০ সেপ্টেম্বর) জাপানের রাজধানী টোকিও থেকে ১৫০ কিলোমিটার দূরে সিজুওকা প্রিফিকসার লেকে বাংলাদেশ সময় সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত খাইরুল কবির পাবনা শহরের শালগাড়িয়া রেনেসাঁ পাঠাগার এলাকার মৃত আবুল কাশেম শিকদারের ছেলে।পারিবারিক সূত্র জানায়, খাইরুল কবির সাত বছর আগে জাপানের রেকুটেনের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। তিনি পরিবারসহ টোকিওর মাসিদাতে বসবাস করতেন।
জাপানপ্রবাসী আত্মীয়স্বজন এবং বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে সপরিবারে বেড়াতে যান। রবিবার সকালে তারা যান সিজুওয়াকা প্রিফিকসার লেকে। সেখানে দুই সহকর্মীর দুই কিশোর ছেলে লেকে পড়ে যায়।
তাদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন খাইরুল। দুই কিশোরকে উদ্ধার করে ওপরে তোলার পর নিজেই তলিয়ে যান লেকে।খবর পেয়ে সেখানকার পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খাইরুলের স্ত্রী মিতু বলেন, ‘সহকর্মীর দুই সন্তানকে উদ্ধারের পর আমাদের চোখের সামনেই খাইরুল গভীর পানিতে তলিয়ে যায়। আমারও দুটি সন্তান রয়েছে। আমি এখন কিভাবে ওদের সান্ত্বনা দেব?’
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

জীবন দিয়ে সহকর্মীর দুই সন্তানকে বাঁচালেন খাইরুল

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :