ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জয়পুরহাটে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিশিকুল মন্ডল:

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় শহরের সার্কিট হাউজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শহরজুড়ে রঙিন ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম।

এছাড়াও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওহাব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা এ্যাড. তানজির আল ওহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব শামস মতিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বর্তমান সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে সামনে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

error: Content is protected !!

জয়পুরহাটে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
মিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি :